হারানো বিজ্ঞপ্তি

এক সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ফুলবাড়ীর মনোয়ারা বেগমের

  • 10:19 am - September 19, 2020

মেহেদী হাছান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো খোজ মেলেনি দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিন কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এর।

মনোয়ারা বেগমের ছেলে সোহাগ হোসেন জানায় গত ১৪ সেপ্টেম্বর মনোয়ারা বেগম তার পিতার বাড়ী একই জেলার হাকিমপুর পৌর শহরের মাষ্টার পাড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিকাল সাড়ে ৩ টায় বাড়ী থেকে বের হয়ে যাত্রীবাহী বাসে যাত্রা করেন, এর পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছেনা। এই ঘটনায় মনোয়ারা বেগমের স্বামী আব্দুস সালাম বাদি হয়ে গত ১৬ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন যা জিডি নম্বর ৬৬৭।

মনোয়ারা বেগমের ছেলে সোহাগ বলেন গত ১৪ সেপ্টেম্বর তার মা মনোয়ারা বেগমকে তিনি নিজে ফুলবাড়ী পৌর শহরের উর্বসী সিনেমা হলের সামনে হাকিমপুর (হিলি) যাওয়ার জন্য একটি যাত্রীবাহী বাসে উঠিয়ে দেন, যাত্রীবাহী বাসে যাওয়ার কয়েক ঘন্টাপর তার মা’র ব্যবহারীত ০১৭৮৬৯৯৬২৮৫ নম্বর মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার মা মনোয়ারা বেগমকে আর খুজে পাওয়া যায়নি। এই ঘটনায় তার পরিবারে মধ্যে শোকেয়া ছায়া পড়েছে, নানা আশঙ্কায় দিনা পার করছে এই পরিবারটি।

এই বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন জিডির সুত্র ধরে বিভিন্ন থানায় খবর দেয়া হয়েছে, এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au