আইন আদালত

মুক্তিযোদ্ধাকে দেয়া রাসিক সালিশি কমিটির নোটিশ স্থগিতাদেশ : হাইকোর্টের

  • 9:38 am - September 15, 2020

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সামাজিক বিরোধ নিষ্পত্তি সালিশি কমিটির পক্ষ থেকে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জারি করা নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কমিটির নোটিশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী (রাসিক) সিটি করপোরেশন, রেজিস্ট্রার রাজশাহী, সাব রেজিস্ট্রার রাজশাহী, এসিল্যান্ড বোয়ালিয়া, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি), এএসআই কাশিয়াডাঙ্গা, দলিল লেখক সমিতির সভাপতি রাজশাহী ও প্রতিপক্ষ মো. মিলনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামের করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মির্জা সুলতান আল রাজা। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন অ্যাডভোকেট মির্জা সুলতান আল রাজা।

প্রসঙ্গত, রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া মহল্লায় মুক্তিযোদ্ধা মো. মোজাহারুল ইসলামের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয় বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালের ৪ জুলাই রাসিকের সামাজিক বিরোধ নিষ্পত্তি সালিশি কমিটির কাছে আবেদন করেন মো. মিলন নামের এক ব্যক্তি। পরে বৈঠকে বসার জন্য সালিশি কমিটির নোটিশের জবাব দেন মুক্তিযোদ্ধা মো. মোজাহারুল ইসলামের আইনজীবী মো. মাহমুদুর রহমান রুমন।

জবাবে তিনি সালিশি কমিটিকে জানান, আদালতে এ-সংক্রান্ত মামলা বিচারাধীন বিধায় এ বিষয়ে মীমাংসার কোনো সুযোগ নেই। এরপর রাসিক সামাজিক বিরোধ নিষ্পত্তি সালিশি শাখার পক্ষ থেকে গত ১০ ফেব্রুয়ারি একটি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, যেহেতু নালিশী সম্পত্তিগুলো আদালতে অথবা রাজশাহী সিটি করপোরেশনের সালিশি কমিটির মাধ্যমে বিচারাধীন রয়েছে সেহেতু আদালতের অথবা সিটি করপোরেশনের সালিশি কমিটির সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই নালিশি সম্পত্তিগুলো যেন ক্রয়, বিক্রয়, দান বা অন্য কোনোভাবে মালিকানা পরিবর্তন না হয়।

এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৮ মার্চ হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদন শুনানি নিয়ে আদালত আজ এই আদেশ দেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au