ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায়
ভেনিসের মারঘেরা স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশী বংশভুত মারঘেরা কনসিলিয় দি মুনিচিপালিতা প্রার্থী আব্দুল হুমায়ুন এর সমর্থনে বাংলাদেশী ভোটারদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। তাহের খান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সে সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিসের কাউন্সিলর প্রার্থী দোনাতেল্লা মারেল্লো, মনিকা সাম্বো, এমানুয়েল রোস্তগীন, মেস্রে কমুনে র ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফাই আলীসহ ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ইতালিয়ান পাসপোর্টধারীগণ।
উপস্থিত অতিথিগণ আসন্ন সিটিকর্পোরেশন নির্বাচনের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন।সেই সঙ্গে বাংলাদেশী প্রার্থী আব্দুল হুমায়ুন কে সকলে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান।
সে সময় উপস্থিত বাংলাদেশী ভোটারদের মধ্যে বক্তব্য রাখেন মো:আক্তার উদ্দিন, আব্দুল নাসির, ইব্রাহীম জোমাদ্দার সহ আর ও
অনেকে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশী প্রার্থী আব্দুল হুমায়ুন সকলকে ধন্যবাদ জানান এবং তাকে ভোট প্রদানের জন্য অনুরোধ করেন। আলোচনা সভায় নতুন ভোটাররা কি ভাবে ভোট প্রদান করবে তা দেখানো হয় ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au