ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের নৈশভোজ,ঈদ পূনর্মিলন অনুষ্ঠিত
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাঁকজমপূর্ণ ভাবে ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের ২২১ তম সভা, ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে শত ব্যাস্ততার মাঝে ও সাংগঠনিক নিয়মানুসারে ২২১ তম সভায় পদার্পণ করল ভৈরব পরিষদ ভেনিস যা অন্যান্য সংগঠনের থেকে অনেক বেশি। জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতায় ও ভেনিসেরবুকে রয়েছে শীর্ষে ।
মৃত ব্যক্তির লাশ বাংলাদেশে প্রেরণসহ প্রতিবছর শিশুদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা,ওয়াজ মাহফিল,সাইকেল ভ্রমণ,বার্ষিক বনভোজন,সমুদ্র বিলাস, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা,ম্যারাথন দৌড়,বৈশাখী মেলা,সকল জাতীয় দিবস পালন,ইংরেজী নববর্ষ বরণ,ইফতার ও দোয়া মাহফিল,পাহাড় ভ্রমণ নানা আয়োজন করে থাকেন।
গতকাল তারই ধারাবাহিকতায় প্রায় শতাধিক ভৈরব পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজে সরগরম হয়ে উঠে গোটা রেস্টুেরেন্টের হলরুম। প্রবাসের এই ব্যাস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সরব উপস্তিতি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিনত হয় ভৈরব পরিষদের মিলন মেলায়। ঐক্যবদ্ধতার দৃঢ়প্রত্যয়ে ভৈরব পরিষদ ভেনিসের ঈদপুনর্মিলনী ও নৈশভোজ এক ভিন্নমাত্রায় রুপ নেয়।
অনুষ্ঠানে ভৈরব পরিষদ ভেনিসের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,আমরা ভেনিসে কমিউনিটির উন্নয়নে এক সাথে কাজ করে আমাদের প্রবাসীদের পাশে থেকে কমিউনিটির উন্নয়নে ভৈরব পরিষদ কাজ করে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তোষন খান,সংগঠনের আজীবন উপদেষ্টা কাজী আবদুল মান্নান,মোঃ আবুল কাশেম,মোহাম্মদ মুসা মিয়া,নুরুজ্জামান মোহাম্মদ,শহিদুল শহিদ,সংগঠনের সভাপতি কাজি আব্দুল্লাহ আল রোনাক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসাইন,সহ-সভাপতি মহিউদ্দিন মানিক,জয়নাল আবেদিন,নবী মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক সেলিম হোসাইন,সাংগঠনিক সম্পাদক আফজাল আলী,প্রচার সম্পাদক সানি হক,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নাসরিন জাহান মনি,ফরহাদ মিয়া,ইমরান মিয়া,রাজন মিয়া,মিয়া মোবারক,দলোয়ার মিয়া,পোলেন মিয়া,তারিফ খান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা রুমি খান,তাসলিমা বেগম,তানজিনা জামান জেবুন্নেসা রুমু,ফারজিয়া আক্তার প্রমুখ। পরিশেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নতুন সময়/টিআই