স্বাস্থ্য কথা

৬০০ নার্স নিয়োগ দেবে বিএসএমএমইউ

  • 5:56 am - August 30, 2020
৬০০ নার্স নিয়োগ দেবে বিএসএমএমইউ

ঢাকা: ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। যেসব প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে (১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে), তারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করতে হবে অনলাইনে (www.bsmmu.edu.bd) ১৫ সেপ্টেম্বর ২০২০ দুপুর ২.৩০টার মধ্যে। আবেদন ফি (৫০০ টাকা) জমা দেওয়া যাবে পূবালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায়। ফি জমা দেওয়ার একদিন পর অনলাইনে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরির আবেদন করা যাবে।

সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করতে হলে প্রার্থীর মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। এছাড়া বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষরের ছবি, টাকা জমা দেওয়ার ব্যাংক রসিদের কপি এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।

গত (২৪ আগস্ট) বিএসএমএমইউ ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগেও (২৫ জানুয়ারি ২০২০) একবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আগের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে www.bsmmu.edu.bd/public/uploads/files/01b56b0aa3ececb7cca0ddb6570b0e34.pdf

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au