প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রাজশাহীতে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাতে মহানগরের শিরোইল কাঁচাবাজার বাস্তুহারা এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগরের শিরোইল মঠপুকুর এলাকার আশরাফ আলীর ছেলে মাবুদ খান ওরফে রিমন (১৯) ও শিরোইল স্টেশনপাড়া এলাকার মৃত ভাদু শেখের ছেলে লিয়াকত আলী (৫৩)। তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এসময় রেলওয়ের রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের ১৩টি টিকিটসহ দু’জনকে গ্রেফতার করা হয়।
ওই ১৩টি টিকিটের মধ্যে ৪৫টি সিট আছে।
এ টিকিটগুলো তারা অ্যাপসে অনলাইনের মাধ্যমেই কেটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মহানগরের বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান গোলাম রুহুল কুদ্দুস।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au