ঘটনা প্রবাহ

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১৪

  • 2:34 pm - July 31, 2020

ঢাকা: ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

৬ জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে।

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তাদের আরেক সন্তান।
সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বরাইয়া চাঁনপুর এলাকায় সিলেটে-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লইয়াকুল গ্রামের স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী দাস, তাদের দুই সন্তান ও প্রাইভেটকারের চালক।
তাদের আরেক সন্তানকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, মৃত সবাই একই পরিবারের সদস্য।
হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় ২ নারী গার্মেন্টসকর্মীসহ তিনজন নিহত হয়েছেন।
সকালে বাহুবলের আব্দানারায়ন এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন নারী গার্মেন্টসকর্মী ও অপরজন প্রাইভেট কারের চালক। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতরা সম্ভবত সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ছয়জন।
সকালে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের আশিকুর রহমান (৫৫), রংপুরের গঙ্গাচড়া উপজেলার কিশমতপুর গ্রামের মল্লিক আলীর ছেলে সাহেব মিয়া (৩৩) ও একই উপজেলার ইসমতপুর গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে কাজল মিয়া (৩২)। হতাহত সবাই কাভার্ডভ্যানের যাত্রী। তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় ট্রাকচাপায় শাপলা খাতুন (২৮) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী তাজনুর রহমান ও সাত বছরের শিশু কন্যা।
সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা বগুড়ার কাহালু উপজেলার মালীবাড়ি গ্রামের বাসিন্দা।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে চালকসহ নাটোরের সিংড়া উপজেলার জামতলী এলাকা থেকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আতিয়া খাতুন (২৮) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ট্রাকে ১০ যাত্রী আহত হয়েছেন।
সকালে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়া রাজশাহীর পুঠিয়া এলাকার সাগর হোসেনের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রাজীব মিয়া (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলার কুর্শাবাগৈড় এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সজন হারানোর শোকে ছায়া নেমে এসেছে পরিবারে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au