আন্তর্জাতিক

মায়ের মৃত্যুর খবর শুনেই ডাক্তারের বুকে ছুরি মারল যুবক

  • 5:20 am - July 30, 2020

নতুন সময় ডেস্ক : করোনা আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাদানুবাদের জেরে হাসপাতালের মধ্যেই আক্রান্ত হলেন এক চিকিত্‍‌সক। ধারালো অস্ত্র দিয়ে ওই চিকিত্‍‌সককে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই চিকিত্‍‌সক এখন অন্য একটি হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ফোন করে হামলাকারী যুবককে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মৃত রোগীর ছেলে। খুনের চেষ্টাসহ আইপিসির একাধিক ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার ভোরে চিকিত্‍‌সক নিগ্রহের এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের লাতুরে। অভিযুক্তের কড়া শাস্তির পাশাপাশি তাদের সুরক্ষার দাবিতে ফের সোচ্চার স্থানীয় চিকিত্‍‌সক সংগঠন।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর ৭টার দিকে চিকিত্‍‌সক নিগ্রহের এই ঘটনা ঘটেছে লাতুরের আলফা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হামলাকারীর নাম পুলিশ গোপন রেখেছে। বয়স বছর ৩৫। বাড়ি উদগীরে। হামলাকারী যুবকের মা ২৫ জুলাই কোভিড পজিটিভ নিয়ে লাতুরের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বছর ষাটেকের ওই রোগীর কো-মর্বিডিটি-সহ দীর্ঘস্থায়ী কিছু অসুস্থতা ছিল। ডাক্তার দীনেশ ভার্মা তাকে দেখছিলেন। রোগীর গুরুতর শারীরিক অবস্থার কথা তিনি আগেই আত্মীয়দের জানিয়েছিলেন।

বুধবার ভোরে মায়ের মৃত্যুসংবাদ শুনে আত্মীয়দের নিয়ে হাসপাতালে পৌঁছায় ওই যুবক। ওই ডাক্তারকে হাতের নাগালে পেয়ে মৃত নারীর আত্মীয়রা ক্ষোভ ধরে রাখতে পারেননি। উত্তপ্ত বাদানুবাদের সময় মৃতের ছেলে হাতের কাছে থাকা একটি ছুরি দিয়ে ডাক্তারের বুকে, ঘাড়ে ও হাতে আঘাত করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত চিকিত্‍‌সকের অবস্থা গুরুতর। এই হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিত্‍‌সা চলায় তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ হামলাকারী যুবককে গ্রেফতার করেছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের স্থানীয় শাখা চিকিত্‍‌সক নিগ্রহের নিন্দা করেছে। চিকিত্‍‌সকদের সুরক্ষায় সর্বক্ষণের জন্য পুলিশি নিরাপত্তারও দাবি করা হয়েছে। সূত্র: এই সময়

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au