সোশ্যাল মিডিয়া

সিনেমায় হুমায়ূন আহমেদ

  • 7:15 pm - July 19, 2020
সিনেমায় হুমায়ূন আহমেদ

ঢাকা: হুমায়ূন আহমেদকে বলা হয় বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক। তবে বাংলা সংস্কৃতির অঙ্গনে একটা বড় অংশজুড়ে তার বিচরণ। বিশেষ করে চলচ্চিত্র জগতে তার সৃষ্টিকর্ম উজ্জ্বল হয়ে আছে তারার মতো। মুক্তিযুদ্ধভিত্তিক ‘আগুনের পরশমনি’ কিংবা হাস্যরসভরা ‘নয় নম্বর বিপদ সংকেত’; বাংলা চলচ্চিত্রের উল্লেখযোগ্য সৃষ্টি তার নির্মিত চলচ্চিত্রগুলো।

নির্মাণের আগে থেকেই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতেন হুমায়ূন আহমেদ। তবে চলচ্চিত্র নির্মাণে হুমায়ূন আহমেদের অভিষেক হয় ১৯৯৪ সালে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তিনি পরিচালনা করেন ‘আগুনের পরশমনি’। এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে বিজয়ী হয়।

এরপর ৬ বছর বিরতি দিয়ে তিনি নির্মাণ করেন ‘শ্রাবন মেঘের দিন’। এতে অভিনয় করেন মাহফুজ আহমেদ ও মেহের আফরোজ শাওন। ২০০১ সালে হুমায়ূন আহমেদ পরিচালনা করেন ‘দুই দুয়ারী’। এতে অভিনয় করেন রিয়াজ, মেহের আফরোজ শাওন ও মাহফুজ আহমেদ।

২০০৩ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘চন্দ্রকথা’। এই চলচ্চিত্রে অভিনয় করেন ফেরদৌস, মেহের আফরোজ শাওন ও আসাদুজ্জামান নূর প্রমুখ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ২০০৪ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘শ্যামল ছায়া’। এতে হুমায়ুন ফরীদি, রিয়াজ, আহমেদ রুবেল, তানিয়া আহমেদ ও মেহের আফরোজ শাওন অভিনয় করেন। চলচ্চিত্রটি ৮৬তম অস্কার প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

২০০৬ সালে হুমায়ূন আহমেদ পরিচালনা করেন ‘নয় নম্বর বিপদ সংকেত’। ২০০৮ সালে তিনি নির্মাণ করেন ‘আমার আছে জল’।

হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। এটি মুক্তি পায় তার মৃত্যুর বছর তথা ২০১২ সালে। সে বছর ১৯ জুলাই তিনি না ফেরার দেশে চলে যান। আজ তার মৃত্যুবার্ষিকী।

খ্যাতিমান এই নির্মাতার চলচ্চিত্রগুলো না দেখে থাকলে সময় করে দেখে নিতে পারেন ইউটিউব থেকেই।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী পালিত লতা মন্ডল-সিরাজদিখান

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ সর্বকালের র্সব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন…

দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুই-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার। একইসাথে চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au