ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৪০০ পিস ইয়াবা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে, আরিফ রববানী: ময়মনসিংহে জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দের পিপিএম (বার) এর নির্দেশে মাদক বিরোদী অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ ১৭ই জুলাই শুক্রবার সকাল ১০.৪৫ মিনিটে নগরীর আদমজী খাদ্য গোদাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দ জানায়- নগরীর আদমজী খাদ্য গোদাম এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই(নি) আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন আদমজী খাদ্য গুদামের সামনে থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী হালুয়াঘাট উপজেলার আইলাতলী গ্রামের আব্দুল হাকিমের পুত্র মোঃ হাবিবুর রহমান (৫০) ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকার মৃত সুরুজের পুত্র মোঃ আসাদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।।
নতুন সময়/টিআই