ওপার বাংলা

মুসলমানদের গণহারে হত্যা করছে ভারতীয় সেনাবাহিনী!

  • 11:15 am - July 13, 2020
মুসলমানদের গণহারে হত্যা করছে ভারতীয় সেনাবাহিনী!

আন্তর্জাতিক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত নিয়ন্ত্রত কাশ্মীরে সেদেশের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে এ ধরণের গণহত্যার পরিণতির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেছেন তিনি।

তিনি রবিবার কাশ্মীর ইস্যুতে বলেছেন, কাশ্মীরের পরিস্থিতি ক্রমেই বিপর্যয়কর হয়ে উঠছে। সেখানে ভারতীয় সামরিক বাহিনী গণহারে মুসলমানদের হত্যা করছে। তিনি বলেন, বসনিয়া-হার্জেগোভিনার সেব্রেনিৎসায় যেভাবে মুসলমানদের গণহারে হত্যা করেছিল সার্ব বাহিনী, ঠিক সে ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে কাশ্মীরি জনগণ।

ইমরান খান আরও বলেছেন, ভারতীয় সেনাবাহিনী কোন ধরনের আইনের তোয়াক্কা না করে মানুষ হত্যা অব্যাহত রেখেছে। কাশ্মীরের মুসলমানদের হত্যার ক্ষেত্রে তাদেরকে কোনো ধরণের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে না। তিনি বলেন, কাশ্মীরে বর্তমানে ৮০ লাখ মানুষের জন্য ৮ লাখ সেনা মোতায়েন করে রাখা হয়েছে। ৮০ লাখ মানুষকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এ কারণে গত প্রায় এক বছর ধরে কাশ্মীরিরা তাদের নিত্য দিনের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বছরের পর বছর ধরে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। গত তিন দশকে সেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

কাশ্মীরের জনগণ সেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। নিরাপত্তা পরিষদের ইশতেহারে গণভোটের মাধ্যমে কাশ্মীর অঞ্চলের ভবিষ্যত নির্ধারণের কথা বলা হয়েছে। কিন্তু ভারত সরকার জাতিসংঘের ইশতেহার বাস্তবায়ন করতে অসম্মতি জানিয়ে আসছে। এ কারণে ভারত সরকার এখন পর্যন্ত সেখানে গণভোট আয়োজন করেনি।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au