খেলাধুলা

দুর্দান্ত জয়ের পর প্রশংসায় ভাসছে ক্যারিবীয়রা

  • 10:50 am - July 13, 2020
দুর্দান্ত জয়ের পর প্রশংসায় ভাসছে ক্যারিবীয়রা

ক্রীড়া: করোনা ভীতি কাটিয়ে কয়েকদিন আগেই ফিরেছে মাঠের ক্রিকেট। যে লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজের প্রথম টেস্ট জেসন হোল্ডারের দল জিতে নিয়েছে ৪ উইকেটে। এই সাফল্যের পর এখন প্রশংসায় ভাসছে উইন্ডিজের ক্রিকেটাররা। ক্যারিবীয় বন্দনায় মেতেছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, ভিভিএস লক্ষন, ড্যানি মরিসন ও মাইকেল ভনের মতো ক্রিকেটাররা।

ইংলিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের পর সাবেক তারকা ক্রিকেটাররা টুইটারে মাতলেন প্রশংসায়। শ্রীলঙ্কার সাবেক তারকা কুমার সাঙ্গাকারা বললেন, ‘দুর্দান্ত এক টেস্ট ম্যাচ দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হলো! লড়াকু আর দৃঢ় মানসিকতা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার ও বেন স্টোকস, দুজনই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।’

উইন্ডিজ ক্রিকেটের সোনালী যুগের ক্রিকেটার ভিভ রিচার্ডসও অনুজদের সাফল্যে খুশি, ‘করোনার বিরতির পর প্রথম ক্রিকেট ম্যাচটি আমাদের হলো। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। এই ম্যাচে জয় ওদের প্রাপ্য। তোমরা আমাদের গর্বিত করেছো।’

আরেক লিজেন্ড ব্রায়ান লারাও মুগ্ধ। তিনি বলছিলেন, ‘দুর্দান্ত এক টেস্ট ম্যাচ জয়! জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন জানাই।’

ইংল্যান্ডের বিপক্ষে জয়ে শেষ দিনে রবিবার জার্মেইন ব্ল্যাকউড করেন ৯৫ রান। তার ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ শচীন টেন্ডুলকার। যা তিনি প্রকাশ করেছেন টুইটারে, ‘দুই দলের ক্রিকেটাররাই দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখাল। রান তাড়ায় জার্মেইন ব্ল্যাকউড গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে পার করিয়েছে। দারুণ জয়, সিরিজটি এখন জমে উঠল।’

সামনে থেকে নেতৃত্ব দিলেন জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি এনিয়ে বলছিলেন, ‘দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ! ধৈর্য্য, দুর্দান্ত স্কিল ও পরিণত পারফরম্যান্স। চমৎকার নেতৃত্বে দিলো জেসন হোল্ডার।’

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষন জানাচ্ছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে অনেক অভিনন্দন। জেসন হোল্ডারের নেতৃত্ব ছিল খুবই ভালো। চতুর্থ ইনিংসে অসাধারণ ইনিংস খেলেছে ব্ল্যাকউড।’

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্টের শেষ দিনের খেলা দেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উইন্ডিজের জয় দেখে লিখলেন, ‘ওয়াও ওয়েস্ট ইন্ডিজ… কী দারুণ জয়! টেস্ট ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী।’

ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তার দেশের হারে হতাশ। তবে টেস্ট ম্যাচটি আনন্দ দিয়েছে তাকে, ‘টেস্ট ক্রিকেটের জন্য দারুণ একটি সপ্তাহ। ওয়েস্ট ইন্ডিজ যে এই পরিস্থিতির মধ্যে এখানে এসে খেলছে, এটা অসাধারণ। তাদের এতটা ভালো খেলা ও জয়, এটা অবিশ্বাস্য! যদিও আমার মনে হয় না, ইংলিশ সমর্থকরাও খুব হতাশ হবেন।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au