যশোরে সিভিল সার্জন ডা.আবু শাহীন করোনায় আক্রান্ত
যশোর প্রতিনিধি: যশোর জেলা সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. শেখ আবু শাহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জনের মুখপাত্র ডা.রেহে- নেওয়াজ বলেন,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারের পরীক্ষায় রোববারের ফলাফলে চার জেলার আরও ৮০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।এর মধ্যে রয়েছেন যশোরের সিভিল সার্জনও।বেশ কিছুদিন যাবত তার জ্বর হওয়ায় পরিক্ষার জন্য শনিবার নিজের নমুনা দিয়েছিলেন।রোববার পাওয়া ফলাফলে জানতে পেরেছেন তার করোনা পজিটিভ।
তিনি আরও বলেন, সিভিল সার্জন সুস্থ্য আছেন।আপাতত তিনি তার সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।এ নিয়ে যশোরে করোনাভাইরাস মোকাবেলা করার জন্য গঠিত জেলা কমিটির তিন সদস্য করোনায় আক্রান্ত হলেন।
নতুন সময়/টিআই