ওপার বাংলা

মোদিকে তৃণমূল কংগ্রেস থেকে ৬ মাসের প্রশিক্ষন নেওয়ার আমন্ত্রণ শিল্পীর

  • 7:23 pm - July 11, 2020

বর্ধমান প্রতিনিধি, ভারত : মানবিক ব্যবহার এবং সুষ্ঠু চিন্তার রাজনীতি শেখার জন্য নিজ দলের নেতাদের থেকে ৬ মাসের প্রশিক্ষণ নেয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিসহ ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের আমন্ত্রণ জানালেন সর্বভারতীয় তৃণমূল কগ্রেস কর্মী শিল্পী মুরারই।

শনিবার (১১জুলাই) বিকেলে ফেসবুক লাইভে তিনি তার পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান।

লাইভের শুরুতে বিজেপির এক সমর্থক ফেসবুক কমেন্ট নিয়ে হতাশা প্রকাশ করে শিল্পী বলেন, মহুয়া মৈত্র ফ্যানক্লাবে আমি একটা পোস্ট করেছি। সেখানে বিজেপির একজন সমর্থক আমার মাকে পর্যন্ত গাল দিয়েছে।

শিল্পী বলেন, শ্রদ্বেয় বিনয় ঘোষের হাত ধরে বীরভূমের মুরারই থেকে আমার রাজনীতির শুরু । আমার রাজনৈতিক গুরু অনুব্রত মণ্ডলের পদধূলি নিয়ে আমার রাজনীতির শুরুটা ছিল। কাজল সেখকে আজ পর্যন্ত আমি চোখে দেখিনি কিন্তু আমার প্রতি তার অগাধ সম্মান। আজকে যে ছোট ছোট ছেলে মেয়ে গুলো মা-বাবাকে অসম্মান করছে গালিগালাজ করছে । তাদেরকে বলছি কাজল সেখকে দেখে একবার কথা বলে আয়।অনুব্রত মন্ডলের কাছে গিয়ে দেখে আয় ভালোবাসা কাকে বলে। ভালোবাসার পাওয়ার হাউজ তৈরি আছে। আজও কেষ্ট মন্ডল সবাইকে বলেছেন, আমরা যদি ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দিন। আমাদের কোন লোকজন ভুল করে থাকলে ক্ষমা করে দিন। ওনার কাছ থেকে শিক্ষাটা জীবনে কোনদিন ভুলবো না।

শিল্পী বলেন, ২০১১-১৩ সময়টা ভীষণ কঠিন ছিল আমার। আব্দুর রহমান সাহেবের ইলেকশনে কাশিমনগর রাস্তায় রাস্তার লোকদের কাছে ভাত খেয়ে কাজ করেছি। তাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান পেয়েছি।

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নেত্রী মমতা ব্যানার্জি উল্লেখ করে শিল্পী বলেন, মোদিজী আপনি আপনার দলের নেতারা পশ্চিমবঙ্গের দিলিপ ঘোষসহ যারা আছেন তারা তৃণমূল নেতাদের থেকে ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে যান কিভাবে ভালোবেসে রাজনীতি করতে হয়। সুষ্ঠু চিন্তার রাজনীতি করতে হয়। নইলে বিকাশ দুবের মত আপনার গাড়িও উল্টে যাবে। আপনার বন্ধু ট্রাম্প বাঙ্কারে লুকিয়েছিলো আর আপনি লুকাচ্ছেন সুড়ঙ্গ দিয়ে। ২০২১ একদম বিদায় হবেন। বীরভূমে অনুব্রত মন্ডল আমার গুরু আছে, রান সিং, বিকাশ সিং নানুরে কাজল সেখ আছে, ফিরহাদ হাকি ববি,সুব্রত বক্সী, চন্দ্রনাথ সিনহা, আশীষ ব্যানার্জি, শতাব্দী রায়, অভিষেক ব্যানার্জী, শুভেন্দু অধিকারী, অসিত মাল, আবু তাহের খান সাহেব কে অনেক নেতা মন্ত্রীদেরকে দেখেছি। আজ পর্যন্ত তৃণমূলের কোন নেতাকে খারাপ বিহেভ করতে দেখিনি। কিন্তু গেরুয়া শিবিরের ছোট ছোট ছেলেদের কে দেখছি যারা আমার ছেলের বয়সী, ছেলের চেয়ে সামান্য একটু বড়, ছোট ভাইয়ের বয়সী তারা আমাকে আমার মাকে গালি দিচ্ছে। এটা কি রাজনীতি?

শিল্পী বলেন, কী শিক্ষা পেয়েছিস ভাই তোরা? জীবনে কোন কিছু কারো সঙ্গে কত যাবেনা, আমারও যাবেনা। ব্যবহারটা কিন্তু ছেড়ে যাবে না। যারা গাল দিয়েছিস তোদের প্রতি আমার প্রচন্ড স্নেহ ভালোবাসা রইলো। তোদের শিখতে অনেক বাকি আছে। শেখার জন্য ছোট বড় কোন কিছু লাগেনা।অনেক সময় আমি ভুল করলে আমার ছেলে আমার ভুল ধরিয়ে দেয়।

মমতা ব্যানার্জি থাকতে বাংলার কেউ ক্ষতি করতে পারবে না আশাবাদ ব্যক্ত করে ২০২১ লড়াইয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তৃণমূল কংগ্রেসের এই কর্মী।

তিনি বলেন, আমার বিগিনিংটা তৃণমূল কংগ্রেস দিয়ে শুরু হয়েছে। এন্ডিংটাও তৃণমূল দিয়ে করতে চাই।

শিল্পী বলেন, আমি তৃণমূল কংগ্রেস কতটুকু যোগ্য তা জানিনা তবে আমি তৃণমূলে থেকে গর্ববোধ করি।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au