ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
বর্ধমান প্রতিনিধি, ভারত : বুদ্ধি বিবেক বিক্রি করে কেউ ভালো থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মী শিল্পী মুরারই।
শনিবার (১১ জুলাই) বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।
সমাজের যে সব মানুষ নিজেদের সত্ত্বাকে বিকিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে শিল্পী বলেন, আমরা আমাদের বিবেক গুলো হয় বাধা রেখেছি অথবা টাকার কাছে বিক্রি করে ফেলেছি।আমার মনে হয় না এটা করে ঠিক করছি বা আমরা কেউ ভালো আছি।
তিনি বলেন, আমরা যারা এই আমাদের বিবেককে টাকার কাছে বিক্রি করে দিয়েছি বা আমাদের বুদ্ধি বিবেক আমরা বিজেপির কাছে গেরুয়া পার্টির কাছে বাধা রেখেছি। তারা কেউই আমরা ভালো নেই।যতই জোর করে বলুন না কেন ভালো আছি, বিন্দাস আছি । আসলে আপনারা কেউই ভালো নেই। আর আপনাদের দেখে আমিও ভালো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত বলব সবার বিবেক চেতনা বুদ্ধি এগুলোকে জাগ্রত করুন। দ্বিতীয়তঃ বলব আমাদের দিদিকে অক্সফোর্ড থেকে ইনভাইট করেছে।
লাইভে শিল্পী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, যারে তুমি নীচে ফেল বাধিবি, সে নিচে তোমাকে বাধিছে। পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।
শিল্পী বলেন, মোদিজী আজ বাংলার জন্য আপনি জ্বলে গেলেন? এত জ্বালা? আপনার এত হিংসা ?আপনার জ্বলতে লাগলো ? এত অধঃপতন আপনারা গ্রাস করে ফেলল ? রাহু শনি সবকটাই আপনাকে গ্রাস করে ফেলেছে? নিজের বিবেক, বিবেচনা, মানুষের ভালোবাসা, মানুষের অধিকার, মানুষের প্রাপ্য জিনিস টুকু কেড়ে নিয়ে বিক্রি করে খেয়ে নিলেন।
তিনি বলেন, যে মমতা ব্যানার্জিকে আপনি দুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন দমিয়ে দেওয়ার চেষ্টা করলেন সেই মমতা ব্যানার্জি আজ ওয়ার্ল্ড ফেমাস।আপনি তাকে নিচে ফেলার জন্য চেষ্টা করলেন অথচ আপনি কোথায় যে তলিয়ে গেলেন ? সেটা আপনি নিজেই বুঝতে পারলেন না। অবাক লাগে একটা মেয়ের কাছে আপনার মত একজন ব্যক্তি এভাবে হেরে গেলেন সত্যিই আপনার কোনো যোগ্যতাই নেই দেশ পরিচালনার। আপনার একটা দেশ নয় একটা স্টেট নয় একটা ডিসটিক না একটা ব্লক চালানোর ক্ষমতা নেই। সেখানে দাঁড়িয়ে আপনি মমতা ব্যানার্জির মত একজন ব্যক্তির সাথে আপনি পাঙ্গা নিতে আসছেন। তাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করছেন। দেখলেন তো ধর্মের কল বাতাসে নড়ে। মমতা ব্যানার্জি এখন অক্সফোর্ড থেকে ইনভাইটেড। হোয়াইট হাউস আপনাকে আনফলো করেছে। আপনার লজ্জা হয়নি। পাবলিক আপনাকে আনফলো করছে। আপনার লজ্জা হচ্ছে না। যশোদা দেবী আপনাকে রিফিউজ করেছে। আপনার বিবেক জাগ্রত হয়নি।
নরেন্দ্র মোদির উদ্দেশ্যে শিল্পী বলেন, বিকাশ দুবে কে বাঁচিয়ে রাখেন না কেন? আপনার দল থাকতো? বাঁচিয়ে রেখে ওই মানুষটাকে যদি আপনি কাঁঠগড়ায় তুলে দেখাতেন তবেই জানতাম আপনি মানুষ রূপে একজন মানুষ।সে যদি আজকে বেঁচে থাকত তাহলে আপনার নিজের লুঙ্গি দিয়ে মুখ ঢাকতে হতো। কিচ্ছু করার ছিল না কোনো পথই আপনাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারত না। লজ্জা হচ্ছে আপনাকে নিয়ে আমার।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জীবনে যা করে দিয়েছেন তাতে তিনি মানুষের যে ভালোবাসা আশীর্বাদ পাবেন তাতে তার আয়ু বেড়ে যাবে। আপনাকে দমিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au