সোহেল রানা, প্রতিনিধিঃযশোরের শার্শায় ৮০ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে শার্শা থানাধীন জামতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় বাজাজ কোম্পানির একটি ১০০সিসি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।আটক তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নুর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এএসআই) মাসুদ করিম সঙ্গীয় ফোর্স নিয়ে জামতলা বাজারে অভিযান পরিচালনা করে।এসময় মোটরসাইকেলসহ তরিকুলকে আটক করা হয়।পরে মোটরসাইকেল তল্লাশি করে ৮০বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।