ওপার বাংলা

রেল বেসরকারি করণের দায়ে মোদি সরকারের পদত্যাগ দাবি শিল্পীর

  • 5:34 pm - July 08, 2020

বর্ধমান প্রতিনিধি, পশ্চিমবঙ্গ ভারত :  রেল বেসরকারি করণের সিদ্ধান্তে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারের পদত্যাগ দাবি করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মী শিল্পী মুরারই।

বুধবার সন্ধ্যায় (০৮জুলাই) ফেসবুক লাইভে এসে তিনি এ দাবি জানান।

শিল্পী তার লাইভের শুরুতে বলেন, প্রিয় দেশপ্রেমি বন্ধুরা সবাইকে মমতাময়ী সংগ্রামী শুভেচ্ছা। জানি এই অতিমারির মধ্যে বিজেপি মোদি সরকারের দু:শাসনে আমরা অনেকে ভালো নেই। বিজেপির কিছু উচ্ছিস্টভোগী রয়েছে যারা সাধারণ মানুষের রক্তচুষে বিন্দাস আছে। যাদের সম্পর্কে আমাদের আরও সচেতন ও সতর্ক হওয়া দরকার। মূলত এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকের লাইভে আসা।

তিনি বলেন, আমি আমার বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতবর্ষের পরিচ্ছন্ন রাজনীতির অলঙ্কার বাংলার অহঙ্কার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী পশ্চিমবঙ্গের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রতি। কারণ দেশের অন্যান্য রাজ্য সন্ত্রাসীদের অভয়ারণ্য হলেও মমতা বন্দোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বে বাংলা এখনও শান্তিপূর্ণ। এ কারণে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি বাংলার সন্তান হিসেবে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই আমার রাজনৈতিক গুরু বাংলার বীর নেতা গড়ার কারিগর বীরভূমের অনুব্রত মন্ডল তথা আমাদের সকলের প্রিয় কেষ্ট দার প্রতি। যার উৎসাহ উদ্দীপনা প্রেরণায় নিজেকে এখন মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক দাবি করি। এ কারণে কেষ্টদার প্রতিও আমার সংগ্রামী স্যালুট।

শিল্পী বলেন, প্রিয় বন্ধুরা, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার জনগণের রক্ত চুষে দেশের অর্থনীতি ফোঁকলা করে দিচ্ছে। যার সর্বশেষ সংস্করণ রেল পরিসেবা বেসরকারিকণ। কেন্দ্রীয় সরকারের এই আত্নঘাতী সিদ্ধান্তের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। রেল বেসরকারি করণের এই ভয়ানক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সরকার যদি রেল বেসরকারি করণের পথ থেকে সরে না আসে তাহলে জনগণের কাছে আবারও প্রমাণ হবে এই সরকার দুর্নীতিবাজ, লুটেরা ব্যবসায়িদের সরকার। বিজেপির নরেন্দ্র মোদির সরকার জনগণের সরকার নয়, বিজেপির এই মোদি সরকার কর্পোরেট সরকারের কেরণাী সরকার। প্রমাণ হবে এই সরকারের জন ভিত্তি শূণ্যের কোঠায়। লুটেরা কর্পোরেটদের কাছে মুচলেকা দিয়ে মোদি ক্ষমতায় এসেছে, মানুষের ভোটে আসেনি। এ কারণে মানুষের প্রতি মোদির দয়া মায়া নেই। মোদি রক্তের হোলি খেলতে ভালোবাসেন তাই তিনি রেল বেসরকারি করণ করছেন। এর ফলে সাধারণ মানুষের রেলের ওপর অধিকার খর্ব হবে। তাদের খরচ বেড়ে যাবে। দেশের অধিকাংশ গরীব মানুষের সহজ রেল সেবা নিতে পারবে না। দেশের অধিকাংশ মানুষ যে সেবার বাইরে থাকবে। সেই পরিসেবার কার জন্য করতে চান মোদি সরকার? রেল বেসরকারি করণের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে রেলমন্ত্রীসহ কেন্দ্রীয় সরকারের পদত্যাগ দাবি করছি।

তৃণমূল কংগ্রেসের এই কর্মী আরও বলেন, মমতা বন্দোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তখন রেলের কি অবস্থা ছিলো মোদিজী পুরানো পৃষ্ঠা উল্টে দেখুন, শিখুন তারপর রাষ্ট্রপরিচালনার সিদ্ধান্ত নিন। দিদির কারণে বাংলা এগিয়ে যাচ্ছে আর আপনার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে এটা আজ দেশের মানুষের মুখে মুখে। এ কারণে কি বাংলার প্রতি আপনার এত হিংসা? দিদির প্রতি হিংসা? এই হিংসার অনলে জ্বলে আপনি রেল বেসরকারি করণ করছেন, জনগণের অধিকার হরণ করছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? জনবিরোধী এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, নইলে জনতা খেপে উঠলে মোদিজী আপনি পালানোর পথ খুঁজে পাবেন না। আপনার বন্ধু ট্রাম্প বাবু কিন্তু বাঙ্কারে পালিয়েছিলেন? আপনার বাঙ্কার ঠিক আছে তো ? প্রস্তুত থাকুন ২০২১ এ কিন্তু বাংলা থেকে বিজেপি সাফ হবে। বাংলা আরও শান্তিপূর্ণ হবে।

মোদি সরকার ভারতীয়দের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য তার।

সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে শিল্পী বলেন, প্রিয় বন্ধুরা রেল পরিসেবা বেসরকারি করণের প্রতিবাদে আসুন দুর্বার আন্দোলন গড়ে তুলি সমগ্র ভারত বর্ষে। গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এই মোদি সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের রক্তচোষা মোদি সরকার, বিজেপি সরকারকে বিদায় করতে হবে। ভারতমাতাকে নিরাপদ রাখতে হলে মোদি-বিজেপি উভয়কে বিদায় করতে হবে।

এ সময় মুর্শিদাবাদের ডোমকল পৌরপতি জাফিকুল ইসলামের উন্নয়ন কর্মকান্ডেরও ভূয়সী প্রশংসা করেন শিল্পী।

তিনি বলেন, ডোমকলবাসী জাফিকুল ইসলাম এর মত এমন একজন যোগ্য নেতা পেয়েছে যাকে নিয়ে গর্ব করা যায়। যিনি ডোমকল এলাকাকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করেছেন। তাই জাফিকুল ইসলামের হাতকে শক্তিশালী করা মানে ডোমকলবাসীকে শক্তিশালী করা।

সবাইেক ধন্যবাদ জানিয়ে লাইভের শেষ পর্যায়ে শিল্পী বলেন, সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন, করোনার সাথে এই ফ্যাসিস্ট মোদি সরকারের বিদায় হবে। মা মাটি মানুষের জয় হবেই হবে। জয় হিন্দ, জয় বাংলা, মমতাবন্দোপাধ্যায় জিন্দাবাদ, অনুব্রত মন্ডল জিন্দাবাদ

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au