স্বাস্থ্য কথা

দুই হাজার ডাক্তার নিয়োগে আসছে বিশেষ বিসিএস

  • 11:14 am - July 07, 2020
দুই হাজার ডাক্তার নিয়োগে আসছে বিশেষ বিসিএস

ঢাকা: কোভিড-১৯ মহামারী মোকাবেলায় আরো দুই হাজার চিকিৎসক নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ বিসিএসের মাধ্যমে এদের নিয়োগ দেয়া হবে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে পদায়ন করা হবে।

তাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে বিশেষ বিসিএস আয়োজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তারা যেন দ্রুত এই নিয়োগের ব্যবস্থা করতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) প্রয়োজনীয় নির্দেশনা দেয়- এ অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে এ সংক্রান্ত প্রস্তাব পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে চিঠিতে জানানো হয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।

এ বিষয়ে ২৯ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় আরো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। আমরা আরো দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করেছি এবং চার হাজার নার্স নিয়োগ দিচ্ছি শিগগিরই।’

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা দিতে অল্প সময়ের মধ্যে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দিয়েছি। আরো দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। আমরা ৪ হাজার নার্স নিয়োগ দেব। সেই নির্দেশ আমি স্বাস্থ্যমন্ত্রীকে ইতোমধ্যে দিয়েছি। শিগগিরই এই নিয়োগ দেয়া হবে।’

জনপ্রশাসনে পাঠানো স্বাস্থ্যসেবা বিভাগের ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে।

সারা দেশে এ রোগের চিকিৎসা প্রদান করতে পারে এমন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিককে একটি ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবেই প্রচুর চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে।

কিন্তু দেশের বিদ্যমান স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে করোনাভাইরাসের মোকাবেলা করা সম্ভব নয়। এ প্রেক্ষাপটে করোনাভাইরাসের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন।

এ বিষয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রস্তাবে ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এসব চিকিৎসক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পরে নিলেও হবে।

নিয়োগপ্রাপ্তদের করোনা চিকিৎসা হয় এমন হাসপাতালে পদায়ন করা হবে। পরে যেসব সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে সেখানে পদায়ন করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au