আইন আদালত

যশোর ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের তিন সদস্য আটক

  • 12:54 pm - July 06, 2020
যশোর ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের তিন সদস্য আটক

সোহেল রানা,যশোর প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ডলার প্রতারক চক্রের তিন সদস্য আটক হয়েছে ।সোমবার ভোরের দিকে ফরিদপুর ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে থেকে ৬০ হাজার ৫শত টাকা, চার মার্কিন ডলার ও ২০০ দিনার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদি গ্রামের জমির শেখের ছেলে কামাল শেখ (৪৬), জলিল মাতুব্বরের ছেলে সেন্টু মাতুব্বর (২৯) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের মৃত নূর উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ (৫২)।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তুষার কুমার মণ্ডল জানান, সদর উপজেলার বালিয়াভেকুটিয়া গ্রামের আবুল বাশার নামে এক সাবেক সেনাসদস্যকে মুনাফার লোভ দেখিয়ে ডলার কেনার জন্য রাজি করান প্রতারক চক্রের সদস্যরা।এরপর আবুল বাশার গত ২৩জুন দুপুরে যশোর পোস্ট অফিসে জমানো ১০লাখ টাকা উত্তোলন করে ডলার কিনতে শহরের জেস টাওয়ারের সামনে যান। সেই সময় প্রতারক চক্র তাকে একটি খামে ডলার দেয়। তিনি সেটি পরীক্ষা করতে চাইলে প্রতারক চক্র তার কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে চলে যায়।

এ ঘটনায় আবুল বাশার কোতোয়ালী থানায় অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সদর তার নেতৃত্বে ডিবির এলআইডি শাখার পুলিশ পরিদর্শক সোমেন দাস, (এসআই)মফিজুল ইসলাম (পিপিএম),(এসআই) অরুণ কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে
ফরিদপুরের ভাঙ্গা থেকে কামাল শেখ ও সেন্টু মাতুব্বরকে আটক করে।

এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ফরিদ শেখ নামে আরেক জনকে আটক করা হয়।ওই সময় তাদের কাছ থেকে ৬০হাজার ৫শত টাকা,চার মার্কিন ডলার ও ২০০ দিনার উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au