প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাও -বালিয়াডাঙ্গী মহাসড়কে চলাচলে প্রতিবন্ধকতা বন্ধে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে আজ (বৃহস্পতিবার) সকালে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়।
মানববন্ধনে রাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র ও শ্রমিকগণ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে সার্বিক সহযোগিতা করেন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন,বালিয়াডাঙ্গী স্বেচ্ছাচারী ছাত্র সংঘ।
বালিয়াডাঙ্গী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর,জাসাস’র সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ,শ্রমিক দলের সভাপতি ও বালিয়াডাঙ্গী ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নেরর সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম,বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের নির্বাহী সদস্য সুমন আলী,স্বেচ্ছাচারী ছাত্র সংঘের সভাপতি রাহাত চৌধুরী প্রমুখ।এসময় মানববন্ধনে অংশ গ্রহন করেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, গণ উন্নয়ন সমবায় সমিতির কর্মকর্তা নজরুল ইসলাম ও জিল্লুর রহমান।
এ মানববন্ধনে সকল বক্তাগণ ঠাকুরগাও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ধান,গম, ভুট্রা মাড়াই ও শুকানোর বন্ধ করার ব্যপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au