গোলাম রসুল ভিটাবল্যা(বাঘারপাড়া) থেকেঃ যশোরের বাঘারপাড়া উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা ব্লকের কৃষক ও কৃষাণীদের নিয়ে গ্রীষ্মকালিন টমেটোর উপর ৩১ মে বিকাল ৩টায় ভিটাবল্লা আলীম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিশিষ্ট সমাজসেবক ও আদর্স কৃষক মোঃ লোকমান হোসেন লালমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অফিসার তরুন কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণকারি কৃষি কর্মকর্তা মোঃ আবু দাউদ।
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ প্রকল্পের কাজ। সার্বিক আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
এ মাঠ দিবসে আজ উপস্থিত ছিলেন কৃষক সফল টমেটো চাষি মোঃ আজিজুর রহমান, কামাল হোসেন, জাহিদুর রহমান, আকবর আলী মোল্লা, জালাল উদ্দীন, নাজমুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম। কৃষাণী ছনিয়া খাতুন, পপি খাতুন, সুমাইয়া বেগম, আবেদা বেগম ও আঞ্জুয়ারা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু বিজন কুমার রায়। আজগের এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু কল্লোল কুমার হালদার।