আইন আদালত

কালিয়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষন মামলা দুই কিশোর আটক!

  • 2:36 pm - June 03, 2022

হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় তৃতীয় শ্রেণীর মাদ্রাসা পড়–য়া এক ছাত্রী (১৩) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় (৩জুন) শুক্রবার ওই ছাত্রীর মা বাদী হয়ে কালিয়া থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। আসামিরা হলো উপজেলার বুড়িখালি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে নূর মোহাম্মদ ওরফে ইসলাম শেখ(১৯), মোঃ লাভলু মোল্যার ছেলে আশিক মোল্লা (২০), ও মোঃ শহিদুল গাজীর ছেলে মোঃ কালু গাজী (২১)। এদের মধ্যে নূর মোহাম্মদ শেখ ও আশিক মোল্যাকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী পেড়োলী ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্রী ও একই ইউনিয়নের মাসুম মোল্যার মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, (২৮মে) প্রতিবেশী আমিন শেখ এর বাড়িতে সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে ভুক্তভোগী ও তার মা ওই রাতে বেড়াতে গিয়েছিল। কিন্তু ভুক্তভোগী ওই কিশোরী বাড়ি ফেরার পথে ওই ৩জন তার ওড়না ছিনিয়ে নিয়ে মুখ চেপে বুড়িখালী নবগঙ্গা নদীর পূর্ব পাশের শন্তোষ প্রামানিকের পতিত জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষক নুর ইসলাম এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়।

পরবর্তীতে ঘটনা পুলিশ জানতে পেরে গতকাল ইসলাম শেখ ও আশিক মোল্যা কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনলে তারা ধর্ষণের ঘটনা স্বীকার করলে পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রতনুজ্জামান জানান, এ বিষয়ে (২জুন) বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মেম্বার থানায় ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করি এবং অভিযুক্ত ২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তারা ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। দুই যুবককে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au