ওপার বাংলা

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শামীম হক, ত্যাগী ও বিচক্ষণ নেতা

  • 4:33 pm - May 17, 2022

জিয়াউল হক জুমন, স্পেন থেকে: হল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সর্ব ইউরোপ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ ও অভিনন্দন জানিয়ে সভা করেছে স্পেন আওয়ামীলীগ ।গতকাল রবিবার ১৫ মে মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন আওয়ামীলীগের সভাপতি দুলাল সাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দবির তালুকদারের পরিচালনায় , টেলিকনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শামীম হক ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুজিবুর রহমান, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ জাকির হুসেন ।বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে শামীম হকের ত্যাগ ,বিচক্ষণতা এবং কর্মীমুখী নেতা আখ্যা দিয়ে ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সহ সভাপতি ফয়জুর রহমান , আব্বাছ উদ্দিন ,মনির হুসেন ,রিপন হাওলাদার ,বাবলু চৌধুরী , লালু চৌধুরী ,সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক জালাল হুসেন, পারভেজ আহমেদ ,

স্পেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাদ, স্পেন যুবলীগের আহ্বায়ক এনাম আলি খান ,যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার ,শেখ রুবেল ,সদস্য দুলাল ,সোহেল মিয়া ,ইনসান উদ্দিন ,মামুন মিয়া প্রমূখ ।পরে উপস্থিত নেতাকর্মীরা শামীম হকের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফরিদপুর জেলা আওয়ামীলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।অনুষ্ঠান শেষে দোয়া ,এবং মিষ্টি বিতরণ করা হয় ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au