সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিজিবি শিয়ালমারা সীমান্তে আসামীসহ ফেন্সিডিল, মোবাইল ফোন এবং সিএনজি আটক করেছে বিজিবির টহল দল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ এপ্রিল আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় শিয়ালমারা বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯০ মেইন হতে আনুমানিক ১.৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর কর্নখালী ব্রিজ নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের মোঃ ফিটু’র ছেলে মোঃ হাফিজুর রহমান (১৯)কে ১১১ বোতল ফেন্সিডিল, বাংলাদেশী নগদ ২৪০/- টাকা, ১টি মোবাইল ফোন (সীম কার্ডসহ) এবং ১টি সিএনজিসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এর সিজার মূল্য-৭,৪৫,২৪০/- (সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশত চল্লিশ) টাকা। আটককৃত মালামালসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেস নোটে জানিয়েছেন।