সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল ১৯ শে এপ্রিল রাত দশটার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের সদর থানার রানিহাটি ইউনিয়নের মেসার্স নাহালা ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নয়নশুকা কাঁঠালিয়াপড়ার মৃত আজাহার আলীর ছেলে জামিরুল ইসলাম(২৮) কে ৩টি ওয়ান শুটার গান , ২ রাউন্ড গুলি সহ তাকে হাতে নাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে প্রেস নোটে জানিয়েছে র্যাব-৫।