সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ গত ২৯ মার্চ শিবগঞ্জ থানাধীন পুকুরিয়া বাজারে চতুর্থ শ্রেণীর ছাত্রী মোসাঃ মুনিরাকে ঢাকা মেট্রো ট-১৬-৪২৬৩ ট্রাক এর চালক বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে নৃশংসভাবে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। উক্ত ঘটনায় পলাতক ঘাতক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকায় মানব বন্ধন সহ ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকশদল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। র্যাবের চৌকশ গোয়েন্দা দল তথ্য-প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে ১৩ এপ্রিল পৌনে ১২ ঘটিকায় উক্ত ট্রাক চালক মোঃ আব্দুল খালেক (৪২)কে সদর থানাধীন অকটেন মোড় থেকে গ্রেফতার করা হয়।
মোঃ আব্দুল খালেক রাজশাহীর রাজাপাড়ার গুড়িপাড়া গ্রামের মোঃ সোহরাব হোসেন এর ছেলে। কোম্পানী উপ অধিনায়ক মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্ব দেন। এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার আসামী স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার হওয়ায় ভিকটিমের পরিবার সহ এলাকাবাসী র্যাবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন।