আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • 1:00 pm - April 10, 2022
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে ৩৯০ গ্রাম হেরোইনসহ ৯ই এপ্রিল বেলা আড়াই ঘটিকায় মাদক ব্যবসায়ী মোঃ আমির আলী (১৯)কে গ্রেফতার করেছের্্যাবের আভিযানিক দল। রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানাধীন উত্তর ভবানীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ৩৯০ গ্রাম হেরোইনসহ শিবগঞ্জ উপজেলার গাজিপুর গ্রামের আবু বক্কর আলীর ছেলে মোঃ আমির আলীকে ৩৯০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। ঘটনার বিবরণে প্রকাশ মে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা (উত্তর ভবানীপুর ১নং ওয়ার্ড) গ্রামস্থ পাঁকা রাস্তা সংলগ্ন উত্তর ভবানীপুর জামে মসজিদের বিপরীত পার্শ্বে আদিল আরিফ এন্টারপ্রাইজ প্রোঃ জনৈক আলহাজ্ব মোঃ আঃ সালাম এর দোকানের সামনে ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করিতেছে।
বিষয়টি জানা মাত্রই ৯ই এপ্রিল আড়াই ঘটিকায় ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা (উত্তর ভবানীপুর ১নং ওয়ার্ড) গ্রামস্থ পাঁকা রাস্তা সংলগ্ন উত্তর ভবানীপুর জামে মসজিদের বিপরীত পার্শ্বে আদিল আরিফ এন্টারপ্রাইজ প্রোঃ জনৈক আলহাজ্ব মোঃ আঃ সালাম এর দোকানের সামনে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ১ জন ব্যক্তি তাহার হাতে থাকা শপিং ব্যাগ নিয়া কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই আটক করে। উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণীর ৮(গ) ধারার মামলা রুজু করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au