ওপার বাংলা

লোহাগাড়া প্রবাসী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • 6:29 pm - April 02, 2022

খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি-লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব উপদেষ্টা ও জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ রেমিট্যান্স যোদ্ধা আবদুস সালাম কোম্পানি মৃত্যুতে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআর উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মক্কা নগরীর একটি হোটেলের হল রুমে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সভাপতি মুহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে সংগঠনের দপ্তর সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন ফরহাদুল ইসলাম জাহেদ।

এ শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব উপদেষ্টা ও মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সমন্বয়ক মুহাম্মদ কুতুব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, মক্কার ব্যবসায়ী হাজ্বী আবদুর রশিদ ও প্রয়াত আবদুস সালাম কোম্পানির পুত্র সাবেক ছাত্রনেতা মোরশেদুল আলম নিবিল।

এ শোকসভায় বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমিন, সহ-সভাপতি আবদুস ছবুর বিন মনির, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইকবাল, ক্রিড়া সম্পাদক জাহেদুল ইসলাম, এনামুল হক এনাম, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ শিপন ও মুহাম্মদ আবুল বশর প্রমুখ।
এছাড়াও এ শোকসভা ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

শোকসভার আলোচনায় বক্তা’রা বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ সংগঠক প্রয়াত আবদুস সালাম কোম্পানি শুধু লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরবের উপদেষ্টা নয় একজন অভিভাবক ও সংগঠনের প্রাণ ছিলেন। তিনি বিভিন্ন ভাবে র্দীঘদিন যাবত প্রবাসীদের কল্যাণে কাজ করে গেছেন। বক্তারা আরও বলেন, প্রয়াত সালাম কোম্পানির মৃত্যুতে এ প্রজন্মের প্রবাসীরা হারালো একজন অভিভাবক ও দেশ হারালো একজন প্রবীণ রেমিট্যান্স যোদ্ধা।

শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, শোক-পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশও প্রবাসীদের কল্যাণে দোয়া ও মোনাজাত করেন মুহাম্মদ লোকমান হাকিম।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au