ওপার বাংলা

অস্ট্রিয়ায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে বাংলাদেশ দূতাবাস

  • 1:26 pm - March 31, 2022

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : অস্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন কর্তৃক যথাযোগ্য মর্যাদা বাংলাদেশের মহান স্বাধীনতা ও দিবস উদযাপন করেছে। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মহাম্মদ আব্দুল মুহিত দূতাবাসের জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন।

সে সময় দূতাবাস প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আলোচনাটি অনুষ্ঠান শুরু করা হয়।

দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। আলোচনা সভায় অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সে সময় বক্তারা আলোচনায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার বিভিন্ন পর্যায়ের আন্দোলন-সংগ্রাম, পরবর্তীকালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব এবং স্বাধীনতাত্তোর দেশ পুনর্গঠন ও জাতির সেবায় বঙ্গবন্ধুর অবদান এবং আত্মত্যাগ সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন। তাঁরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশর উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন ।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য, প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান।

আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে প্রবাসী বাংলাদেশী শিল্পী ও শিশু-কিশোররা দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলাদেশি বিভিন্ন রকমের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au