সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৬ মার্চ রাত সাড়ে ৯ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পৌরসভাধীন লাখেরাজ পাড়াস্থ স্টেশন রোডের দক্ষিণে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ১.৫ কেজি গাঁজা সহ সহ আসামী মোঃ আরিফুল ইসলাম (৩০)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী আলীনগর ভূতপুকুর গ্রামের মৃত এরোম আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।