রুহুল আমিন, জয়পুরহাট প্রতিনিধিঃ ২৫ মার্চ ২২ ইং জয়পুরহাটে খুন,ডাকাতি ও মাদকসহ ২০ মামলার আসামি তালিকা ভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন @ ডাবলু (৩৫) কে অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাতিল গাড়িয়াকান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ডাবলু হলেন নওগাঁর ধামুইরহাট উপজেলার ধুরইল গ্রামেরই আবুল কাশেমের ছেলে বর্তমান ঠিকানা জয়পুরহাট পৌর এলাকার নতুনহাট। জয়পুরহাট ডিবি (ওসি) শাহেদ আল মামুন জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাডেট কলেজর উত্তর পাশে পুকুর পাহারা দেওয়ার ঘর থেকে ১টি ধারালো তলোয়ার,
১টি বার্মিজ চাকু ও ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে খুন,ডাকাতি মাদকসহ পূর্বের ২০ টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। ডাবলু দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ছিনতাই করে আসছিল, উক্ত ঘটনায় জয়পুরহাট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।