আইন আদালত

ফুলবাড়ীতে দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

  • 2:14 pm - March 25, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে হত্য মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী স্বামী মো.আনোয়ার হোসেন কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। এর আগে বুধবার ঢাকার ভাটরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন (৫৫)ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে। হত্যার স্বীকার স্ত্রী আলতাফুন নেছা (২৫) মাদিলাহাট এলাকার আফছার উদ্দিনের মেয়ে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম জানান, ২০০০ সালে ১০জানুয়ারী ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের একটি ভাড়া বাড়ীতে পারিবারিক কলোহের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আলতাফুন নেছা’র বাবা মো.আফছার উদ্দিন বাদী হয়ে সেই সময় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যাকান্ডের মামলার রায়ে স্বামী আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন বিঙ্গ আদালত। ঘটনার পর থেকে প্রায় দির্ঘ ২০ বছর ধরে স্বামী আনোয়ার হোসেন পলাতক ছিল। অবশেষে অনুসন্ধান চালিয়ে ঢাকার ভাটরা থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ীতে আনা হয়। এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au