আইন আদালত

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক এক

  • 12:31 pm - March 23, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বোতল বিদেশী মদ সহ সিন্ডিকেট লিডার মোঃ হানিফ সরকার (২৮) কে গ্রেফতার করেছেন র‌্যাবের একটি আভিযানিক দল। আটক মোঃ হানিফ সরকার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রনী গ্রামের বেলাল হোসেন এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা গেছে,র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল,ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকার ১নং এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রনী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ বোতল বিদেশী মদ সহ মোঃ হানিফ সরকার (২৮) নামে একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০১টি মটর সাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়,আটক হানিফ সরকার,এলাকায় বিদেশী মদ সহ বিভিন্ন মাদক দ্রব্যের সিন্ডিকেট লিডার হিসাবে মাদক পাচার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অতি গোপনে ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে স্থানীয় মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন,বুধবার সকালে উদ্ধার কৃত মাদক ও মোটরসাইকেল সহ মোঃ হানিফ সরকার (২৮) নামে একজন মাদক ব্যবসায়ী কে থানায় হস্তান্তর করেছেন র‌্যাব সদস্যরা। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে থানায় একটি মাদক মামলা রুজু করেন। যার মামলা নং (১৬), আটকৃত মাদক ব্যবসায়ীকে দিনাজপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au