সারাদেশ

যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে পানি বন্ধি একটি পরিবার

  • 8:19 am - June 25, 2020
যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে পানি বন্ধি একটি পরিবার

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জের ধরে একটি পরিবারকে পানি বন্ধি করে রেখেছে জব্বার মাওলানা নামে এক প্রতিবেশি।ঘটনাটি ঘটেছে উপজেলার কুমরী গ্রামে।ফলে ঘর থেকে বের না হতে পেরে ছেলে মেয়ে নিয়ে চরম দূর্ভোগের মধ্যে মানবতার জীবন যাপন করছে পরিবারটি।

জানা গেছে,ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী পূর্বপাড়ায় ইয়াছিন নামের এক ব্যক্তি দীর্ঘ দিন যাবত পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে।সম্প্রতি টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায় ইয়াছিনের উঠানে এখন হাটু সমান পানি জমেছে।ঘরের ভিতর ছুই ছুই।এর ফলে রান্না খাওয়া থেকে শুরু করে ঘর থেকে বের হওয়ারও উপায় নেই পরিবারটির।

বর্তমানে ঘরবন্ধি হয়ে আসেন অসহায় পরিবারটি।আর তাদের পানি বের হওয়ার জন্য বাড়ীর পাশের অন্য জমির মালিক মাওলানা জব্বারের শশুর তার মালিকানা জমির উপর দিয়ে পূর্ব শত্রুতার জেরে পানি সরতে না দেওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

পানিবন্ধি ইয়াছিনের স্ত্রী শরিফা জানান,বর্ষা মৌসুম আসায় আমাদের চরম দূর্ভোগে পোহাতে হচ্ছে।পাশের জমির মালিকের উপর দিয়ে পানি যেতে আটকে দেওয়ার ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি জমে টয়লেট, টিউবওয়েল পানির নিচে তলিয়ে একাকার হয়ে যাচ্ছে।এতে নানা পানিবাহিত রোগের আশঙ্কা করছেন তিনি।

এ ব্যাপারে স্থানীয় মেম্বারের কোন সহযোগীতা পেয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান,তার কাছে বার বার ধন্যা দেওয়ার পর তিনি দুইশত টাকা দেওয়ার কথা বলে নিজ উদ্যোগে পানি নিস্কাশন করার কথা বলেন।

এ ব্যাপারে ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দিন জানান,পানিবন্ধি পরিবারের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মাওলানা জব্বারের শশুর ইসলামের জমির উপর দিয়ে পানি না যাওয়ার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।যার কারনে পানি বন্ধি হয়ে পড়েছে অসহায় ইয়াছিনের পরিবার।

এসময় পাশের জমির মালিক ইসলামের ছেলে রুহুল আমিনের সাথে কথা বললে তিনি জমির নিচ দিয়ে পাইপ লাগিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে বলেন।সেই মোতাবেক কাজ করার প্রস্তুতি নেওয়ার একদিন পরে রুহল আমিন, মাওলানা জব্বার, সলা পরামর্শে তাদের জমির উপর দিয়ে পানি যেতে দেবেনা বলে সাফ জানিয়ে দেয়।

এদিকে এই পরিবারের চরম দুর্ভোগের বিষয়টি স্থানীয় মেম্বার ও গ্রাম্য মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরে কোন সুরাহ না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে পরিবারটি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au