ঘটনা প্রবাহ

রাজশাহীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

  • 8:28 am - March 15, 2022
জিল্লুর রহমান জয়: রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ধোঁয়ায় চারিদিকে আচ্ছন্ন হয়ে যায়। সকাল দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার জন্য চেষ্টা করে দুপুর পনে বারটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জে দড়িখরবোনা এলাকায় কেমিক্যালের গুদামে আগুন লাগে।
আগুন মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউটিন সেখানে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দীর্ঘ প্রায় দুই ঘন্টা প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া  দিদারুল আলম বলেন যে জায়গাই এই গোডাউন এখানে কোন ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশের পরিবেশ ছিল না, তাই একটু আগুন নেভাতে বেগ পেয়ে হয়েছে। এছাড়া এই গোডাইনের কোন লাইসেন্স ছিলনা বলে জানান তিনি।
আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন পাটেক্স এর জিনিসপত্র ছাড়া এখানে কিছু কেমিক্যাল আঠা আছে এসব থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারনা করা যাচ্ছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে এই মহুর্তে বলা সম্ভব হচ্ছে না। একটি তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার মূল কারণ এবং ক্ষতির পরিমান কত হয়েছে তা জানা যাবে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘সকাল দশটার দিকে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই ভবনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। পরবর্তীতে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au