চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারে অভিযান পরিচালনা করে সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ এর আভিযানিক দল। এসময় অসামাজিক আপত্তিকর কুরুচিপূর্ণ পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ী এবং অপর এক অভিযানে ২ কেজি গাঁজাসহ মনি বর্মনকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ পর্নোগ্রাফির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করা অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ সহ ৩ অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে ৩টি কম্পিউটার, ৩টি মনিটর, ৩টি সিপিইউ, ৩টি কী-বোর্ড, ৩টি মাউস, ৪টি হার্ডডিক্স, ৮টি কম্পিউটার ক্যাবল সহ আটক করা হয়।
এ অপরাধের দায়ে আমনুরা ঝিলিম বাজারের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ সাঈম ইসলাম (২৩), আমনুরা দরগা পাড়ার মোঃ তকিব আলীর ছেলে মোঃ আব্দুল আলিম (৩৩) এবং আমনুরা কলোনী পাড়ার মোঃ আলমাস উদ্দিনের ছেলে মোঃ জহুরুল হক জুয়েল (৩২) আটক হয়।
এদিকে ১৩ মার্চ সন্ধ্যা ৬ ঘটিকায় অপর এক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মাক্তাপুর কলাবনা গ্রামের জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর অভিমান পরিচালনা করা হয়। কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা কালিন সময়ে ২ কেজি গাঁজা, ১ টি মোবাইল ফোন, সহ মাক্তাপুর কলাবনা গ্রামের জয়দেব বর্মন এর ছেলে মনি বর্মন’কে হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে প্রেস নোটে নিশ্চিত করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।