প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: অধ্যাপক ডা: মো: কবিরুল ইসলাম পেলেন এবারের “ প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল ”
এবছর “ প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল ২০২২” পেলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল-এর পেডিয়াট্রিব সার্জারী বিভাগের অধ্যাপক ডা: মো: কবিরুল ইসলাম ।
ডা: ইসলাম ঢাকা শিশু হাসপাতাল-এর শিশু সার্জারী বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, এবং নিওনেটাল সার্জারী বিভাগ-এর প্রধান ছিলেন।
শনিবার (১২ মার্চ) ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট-এর পরিচালক (জন সংযোগ) মে: ওয়াকার হোসেন তপন স্বাক্ষর এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়।
এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত , ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট-এর চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান-এর নামে এই পদকটি এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ (এপিএসবি) প্রতি বছর একজন বিশিষ্ট শিশু সার্জনকে প্রদান করে থাকে।
এপিএসবি-র ৯ম সম্মেলন উপলক্ষে ১১-১২ মার্চ,২০২২ রয়েল সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লি:, কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ সালের বেস্ট পেডিয়াট্রিক সার্জন হিসাবে অধ্যাপক ডা: মো: কবিরুল ইসলাম প্রফেসর কাজী কামরুজ্জামান-এর নিকট থেকে স্বর্ণ পদকটি গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল আজিজ, এমপি ।
নতুন সময়/টিআ
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au