সৈয়দা বদরুন নেসার নির্জনে কবিতা
নির্জনে চলে গেলাম বহু দূরে… একা নির্জন পথে।। দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করবো ঐ বিশাল আকাশের সাথে। তুমি থাকবে কোলাহলে সুখ আনন্দে মনে পড়বেনা কো মোরে।…
আমরা নারী
আমরা সেই নারী..
বৃষ্টিতে যেমন ভিজতে পারি
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহও
তেমনি সইতে পারি।
আমরা সেই নারী…
যাদের ছাড়া উনুনে খাবার
হয়না তৈরি।
আমরা সেই নারী…
সংসারের কারো মা
কারো স্ত্রী, কারো মেয়ে
আবার কারো বোন
যাদের ছাড়া পুরো
সংসারটাই অচল।
আমরা সেই নারী…
রাঁধি আবার
প্রয়োজনে চুলও বাঁধি
আমরা সেই নারী…
সুখে যেমন হাসি
দুখেও তেমন হাসতে পারি।
আমরা সেই নারী…
ঝড়, ঝঞ্ঝা,দুঃখ কষ্ট
অবহেলা, অপমান
নীরবে সইতে পারি।
আমরা সেই নারী…
যাদের সন্মানে
ঘাটতি হলেও
অন্যের সন্মানটুকু মাথায় রাখি।
আমরা সেই নারী…
পরিবারের জন্য
জীবনটা দিতে পারি।
তাইতো বলি…
সমগ্র ভেদাভেদ শিকেয় তুলে
নারী -পুরুষ একে অপরকে
সম্মান দিয়ে
একসাথে চলি।
পবিত্র কোরআনে নারীদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে।সুবহানাল্লাহ!!!
কবি : সৈয়দা বদরুন নেসা
সহকারী অধ্যাপক( পিএইচডি গবেষণারত)
বরেন্দ্র কলেজ রাজশাহী।
নির্জনে চলে গেলাম বহু দূরে… একা নির্জন পথে।। দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করবো ঐ বিশাল আকাশের সাথে। তুমি থাকবে কোলাহলে সুখ আনন্দে মনে পড়বেনা কো মোরে।…
বিরাগী মন মৌসুমী খাতুন আমার সৌন্দর্য্যের মায়ায় পরোনা আমি বিষাক্ত হেমলক( ধুতুরা), যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বিষ সঞ্চালিত হয় তাই আমার থেকে দূরে থাকাই শ্রেয়।…
🌺🌼🌹🏵️” গুঞ্জনে ফাগুনে “🏵️🌹🌼🌺 🍁ফুলে ফুলে সেজেছে ফাগুন মন যে আজ বড়ই উতলা, হালকা হিমেল বাতাস গায়ে 🍁কিসের পরশ ছুঁয়ে যায়! অনুভবে মাতামাতি দৃষ্টি তাই-…
*মা মানেই ভালোবাসা* ইহতিরাম তাবাসসুম (নওরীন) সারাদিন ব্যস্ত, তবে দিন শেষে তুমি ভালোবাসার পরশ পাথর দাঁড়ি, কমা, সেমিকোলনসহ কীভাবে তুমি আমায় পড়াতে পারো মা? তুমি…
আমার তিন রাজকন্যা সৈয়দা বদরুন নেসা ওদের দেখলেই পৃথিবীর সকল স্বর্গসুখ যেন আমার হাতের মুঠোয় ওরা হাসলেই যেন আমার হৃদয়ে শত শত মুক্ত ঝরে ওরা…
কেন খান কেএম শরাফত উদ্দীন আম গাছে তাল ধরে না বেল গাছে পেপে, উচিৎ কথা বল্লে কেন যায় গো মানুষ খেপে। কাঠাল গাছে রশ হয়না…
সুখ সৈয়দা বদরুন নেসা কোথায় সুখ কোথায় দুখ সত্যিটা নেই কারো জানা কারো যদি থেকে থাকে সত্যি সুখের নিবাস তবে সেই সুখকে পায়ে ঠেলে খুঁজে…
বাবা সৈয়দা বদরুন নেসা বাবা এমন এক অনুভূতি… যতই দূরে যাইনা কেন সবসময়ই যেন থাকেন কাছে। বাবার অসুস্থতায় যেন নিজের শরীরে সেই যন্ত্রণা অনুভুত হয়।…
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au
