সৈয়দা বদরুন নেসার নির্জনে কবিতা
নির্জনে চলে গেলাম বহু দূরে… একা নির্জন পথে।। দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করবো ঐ বিশাল আকাশের সাথে। তুমি থাকবে কোলাহলে সুখ আনন্দে মনে পড়বেনা কো মোরে।…
আমার তিন রাজকন্যা
সৈয়দা বদরুন নেসা
ওদের দেখলেই
পৃথিবীর সকল স্বর্গসুখ যেন
আমার হাতের মুঠোয়
ওরা হাসলেই যেন
আমার হৃদয়ে শত শত মুক্ত ঝরে
ওরা কাঁদলেই কম্পিত হয়
আমার শরীর
কি যেন এক অস্হিরতা
কি যেন এক অব্যক্ত বেদনা
কান্না থামলেই শীতল হয় আমার হৃদয়!!!
ওদের খুনসুটি, আদর
আমাকে জানিয়ে দেয় আমার অস্তিত্ব
ওদের অনুপস্থিতি…
আমি যেন এক অস্তিত্বহীণ মানব,
আমার হৃদয় হয়ে যায় শূন্য।
মনে হয় এ যেন আমার
মরে গিয়ে বেঁচে থাকা।
ওদের অসুস্থতায়
আমার শরীরকেও যেন
জানিয়ে দেয় আমার অসুস্থতা
আবার আমার অসুস্থতায়
ওরা তিনজন হয়ে যায়
প্রাণহীন,অসাড়।
ওদের সাফল্য…
আমার ব্যর্থতা ভুলিয়ে দেয়
ওদের অভিযোগ, অভিমান,আদর,ভালোবাসা
সবই যেন তাদের মায়ের কাছে।
আমার কোন অস্তিত্ব নেই
যখন ওদের থেকে আমি থাকি অনেক দূরে
তখনই অনুভবে বুঝি
সত্যি আছে আমার মায়াভরা
তিন রাজকন্যা…
যাদের ছাড়া আমি
শুধু এক বালুকণা।।।
নির্জনে চলে গেলাম বহু দূরে… একা নির্জন পথে।। দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করবো ঐ বিশাল আকাশের সাথে। তুমি থাকবে কোলাহলে সুখ আনন্দে মনে পড়বেনা কো মোরে।…
বিরাগী মন মৌসুমী খাতুন আমার সৌন্দর্য্যের মায়ায় পরোনা আমি বিষাক্ত হেমলক( ধুতুরা), যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বিষ সঞ্চালিত হয় তাই আমার থেকে দূরে থাকাই শ্রেয়।…
আমরা নারী আমরা সেই নারী.. বৃষ্টিতে যেমন ভিজতে পারি গ্রীষ্মের প্রচন্ড তাপদাহও তেমনি সইতে পারি। আমরা সেই নারী… যাদের ছাড়া উনুনে খাবার হয়না তৈরি। আমরা…
🌺🌼🌹🏵️” গুঞ্জনে ফাগুনে “🏵️🌹🌼🌺 🍁ফুলে ফুলে সেজেছে ফাগুন মন যে আজ বড়ই উতলা, হালকা হিমেল বাতাস গায়ে 🍁কিসের পরশ ছুঁয়ে যায়! অনুভবে মাতামাতি দৃষ্টি তাই-…
*মা মানেই ভালোবাসা* ইহতিরাম তাবাসসুম (নওরীন) সারাদিন ব্যস্ত, তবে দিন শেষে তুমি ভালোবাসার পরশ পাথর দাঁড়ি, কমা, সেমিকোলনসহ কীভাবে তুমি আমায় পড়াতে পারো মা? তুমি…
কেন খান কেএম শরাফত উদ্দীন আম গাছে তাল ধরে না বেল গাছে পেপে, উচিৎ কথা বল্লে কেন যায় গো মানুষ খেপে। কাঠাল গাছে রশ হয়না…
সুখ সৈয়দা বদরুন নেসা কোথায় সুখ কোথায় দুখ সত্যিটা নেই কারো জানা কারো যদি থেকে থাকে সত্যি সুখের নিবাস তবে সেই সুখকে পায়ে ঠেলে খুঁজে…
বাবা সৈয়দা বদরুন নেসা বাবা এমন এক অনুভূতি… যতই দূরে যাইনা কেন সবসময়ই যেন থাকেন কাছে। বাবার অসুস্থতায় যেন নিজের শরীরে সেই যন্ত্রণা অনুভুত হয়।…
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au
