স্বাস্থ্য কথা

ফুলবাড়ীতে একদিনে দশ হাজার মানুষকে টিকা প্রদান

  • 4:51 pm - February 26, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গণটিকা কেন্দ্রে উপচেপড়া ভিড় একদিনে দশ হাজার মানুষকে টিকা প্রদান, টিকার আওতায় এ উপজেলার ৭০ ভাগ মানুষ। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,শনিবার সকাল থেকে টিকা নিতে লাইনে দাড়ীয়ে অপেক্ষা করছে শত শত নারী-পুরুষ একই অবস্থা দেখা গেছে উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষিপুর কমিউনিউটি হেলথ সেন্টারে।

উত্তর লক্ষিপুর কমিউনিটি সেন্টারের সিএইচসিপি সঞ্চয় কুমার বলেন, সকাল থেকে টিকা দেয়ার জন্য বিভিন্ন বয়সের নারী পুরুষ লাইনে দাড়িয়েছে, তিনি বলেন বেলা ১২টার মধ্যে প্রায় দুই’শজন ব্যাক্তিকে টিকা প্রদান করা হয়েছে।

এদিকে প্রতিটি টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ও পৌর মেয়র মাহমুদ আলম লিটন। উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ২৬ তারিখের পরে আর প্রথম ডোজের টিকা দেয়ার কর্মসূচি হাতে নাই, তাই আজকের মধ্যে যারা টিকা কেন্দ্রে আসবে সকলকে টিকা দেয়া হবে।

পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, শতভাগ মানুষকে টিকার আওতায় নেয়ার জন্য পৌর এলাকাসহ আশপাশের এলাকা গুলোতে ব্যাপক ভাবে প্রচারনা করা হয়েছে, এই কারনে সকাল থেকে মানুষ টিকা কেন্দ্রে চলে এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার ৭টি ইউনিয়নে ২৫টি কমনিউটি ক্লিনিক ও পৌর এলাকার ১০টি সহ মোট ৩৫টি টিকা কেন্দ্রে প্রায় দশ হাজার ব্যাক্তিকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। এছাড়া ২৫ ফেব্রুয়ারী প্রর্যন্ত এক লাখ ৪৩ হাজার ৯০০জনকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৬৯ দশমিক ১৩ ভাগ।

এছাড়া দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ৮৫ হাজার ২৮০জনকে।বোষ্টার ডোজ দেয়া হয়েছে ২৩হাজার ৫৫০জনকে। এদিকে ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ হাজারের অধিক শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং প্রায় সাড়ে ৪হাজারের ও অধিক জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au