বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় করোনার টিকা নিতে আসা শিক্ষার্থীর মধ্যে ইভটিজিং কেন্দ্রীক ছুরিমারর (গালযোগের) ঘটনায় মামলা হয়েছে। বুধবার আহত আরিফুল ইসলামের চাচা মিরান সরদার বাদী হয়ে দশ জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা করেন। পুলিশ এর মধ্যে দুই জন আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
আসামীরা হলেন, একই এলাকার সেলিম মোল্যার ছেলে ইজাজুল ইসলাম, জসিম মোল্যার ছেলে তামিম হাসান, মিজানুর রহমানের ছেলে জিসান, জামাল হোসেনের ছেলে আশিকুর রহমান,উপজেলার ধলগ্রাম এলাকার নান্নু মোল্যার ছেলে রায়হান হোসেন ও নাহিদ হাসান, পিকুল হোসেনের ছেলে ছদু হোসেন, ইব্রাহিম হোসেনের ছেলে ছাব্বির হোসেন, হরমুজ কাজীর ছেলে মেহেদী হাসান শোভন ও বল্লামুখ এলাকার সাহাবার কাজীর ছেলে সাব্বির হাসান শুভ।
এজাহারে বাদী উল্লেখ করেন, গত এক মাস আগে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজের টিকাদান কর্মসূচি চলছিলো। কর্মসূচিতে আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী টিকা নিতে গেলে উল্লেখিত আসামীরা তাকে উত্যক্ত করে। এ সময় বাদীর ভাইপো আরিফুল ইসলাম প্রতিবাদ করলে আসামীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসলে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আরিফুলকে ডেকে এনে ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন জানান, আসামিদের মধ্যে ইজাজুল ও তামিমকে আটক করে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।
অন্যদের আটকের চেষ্টা চলছে। বাঘারপাড়ায় এডভোকেসি নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত বাঘারপাড়া প্রতিনিধি:: যশোরের বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মুন্সি মোহাম্মদ শাহাবুদ্দীন। উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী, প্রকল্পের ডিভিশনাল ফ্যাসিলিটেটর (ডিএফ) জহির উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।