প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

  • 1:19 pm - February 11, 2022

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে জেলা শহরের সেন্টু মার্কেটের বিপরীতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি তোলেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কোন স্কুল-কলেজের সাধারণ পরীক্ষা নয়। সুনির্দিষ্ট নিয়ম-কানুন মেনে নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। তাই আমাদের দাবি, নিবন্ধনের সনদ যার, চাকুরি তাকেই দিতে হবে। বাংলাদেশের শিক্ষকরা বিভিন্নভাবে নির্যাতিত ও নিপীড়িত। আমাদের শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির কর্মচারী হয়ে দশম গ্রেডের বেতন পায় যা আমাদের জন্য লজ্জাজনক। আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধনপ্রাপ্ত হলেও আমাদের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি হয়নি।

বক্তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ ও নিয়োগের সমস্যা সমাধানের জন্য এনটিআরসিএ গঠন করা হলেও ২০০৫ থেকে ২০২১ পর্যন্ত মাত্র তিনটি গণ নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তারা। কিন্তু এতে নতুন শিক্ষক নিয়োগের নামে বদলি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আর এর মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাসান আলী, সহ-সভাপতি সেলিম রেজা,সাধারণ সম্পাদক আয়েশা খাতুন, সহ-সম্পাদক মিতা সরকার, প্রচার সম্পাদক আইয়ুব আলীসহ অন্যান্যরা।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au