আইন আদালত

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ আটক দুই

  • 11:57 am - February 01, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে,একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) দিনাজপুর এর একটি অভিযানিক দল।

আটক ব্যাক্তিরা হলেন,নীলফামারী সদরের কুন্তব্যপুর ইউনিয়নের মনসাপাড়া গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে মোঃ আরিফ ইসলাম (২৭) এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মো: নুর ইসলাম এর ছেলে মোঃ মাসুদ রানা (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারী সোমবার বিকেলে পৌর এলাকার ঢাকা মোড় এলাকায় পাচার কালে ৪৪০বোতল ফেন্সিডিল সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে একটি প্রাইভেটকার জব্দ করে, দিনাজপুর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ দিনাজপুর।

দিনাজপুর র‌্যাব-১৩ এর সংবাদ বিঙ্গপ্তিতে জানা গেছে, র‌্যাব-১৩, ক্রাইমপ্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি সোমবার বিকেলে, ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় পাকা রাস্তার উপর একটি চেক পোস্ট স্থাপন করেন। এসময় সন্দেহ হলে ঠাকুরগাঁও অভিমুখ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কালো রংঙ্গের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-২৭-৫৮) তল্লাশি করে, ৪৪০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ মোঃ আরিফ ইসলাম (২৭) ও মোঃ মাসুদ রানা (৩৫) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেন।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। র‌্যাব জানায়,গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা দির্ঘদিন ধরে ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে গোপনে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় চড়া মূল্যে পাইকারী বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ফেন্সিডিলসহ আটক করে থানায় সপোর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে গোপনে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় চড়া মূল্যে পাইকারী বিক্রয় করে আসছিল । উদ্ধারকৃত মালামাল সহ আটক ব্যাক্তিদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করেছেন যার মামলা নং (১২)। গতকাল মঙ্গলবার সকালে তাদের দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au