আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জে ১০ মাদকসেবী আটক

  • 2:55 pm - January 25, 2022

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে ১০ জনকে আটক করা হয়েছে এবং এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোরাজরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৪ জানুয়ারি দুপুর ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নামোরাজরামপুর এলাকার রয়েল ব্রিক্স এর দক্ষিন পার্শ্বে অভিযান চালায়।

এসময় মাদকসেবনরত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়ার মোঃ কিনু’র ছেলে মোঃ মিঠু (৪০), চাঁদলাই’র মোঃ কোরবান আলীর ছেলে মোঃ শিহাব আলী (২২), আলীনগরের মোঃ আঃ গনির ছেলে মোঃ নিশান আলী (২০), গোমস্তাপুর উপজেলার চৌডালার মোঃ এরফান আলীর ছেলে মোঃ সনিক (৩৯), শিবগঞ্জ উপজেলার রশিকনগরের মোঃ বাদশা’র ছেলে মোঃ সাহেব আলী (৪২), কালীনগরের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান (৪০), দেবোত্তরের মোঃ এন্তাজ আলী’র ছেলে মোঃ সোহেল রানা (৩২),

সাবেকলাভাঙ্গা’র মোঃ গোলাম রব্বানীর ছেলে মোঃ জনি (২২), সদর উপজেলার বারোঘরিয়া হলদারপাড়ার শ্রী কৃষ্ণ হলদারের ছেলে শ্রী লক্ষন হলদার (২৬) ও রামকৃষ্ণপুর মুল্লানের মৃত আঃ লতিফ এর ছেলে মোঃ শামসুল হক (৪০) কে আটক করা হয়। অভিযানে আটক মাদকসেবীদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au