প্রতিবাদ

নড়িয়ায় ভাইস চেয়ারম্যানের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

  • 2:51 pm - January 25, 2022

মহসিন রেজা, শরীয়তপুর।। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনিরের উপর হামলার ঘটনায় মানববন্ধন করা হয়েছে।মানববন্ধন শেষে সুবিচার পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকে কাছে স্মারকলিপি প্রদান করেন। ২৪ জানুয়ারি সোমবার বেলা ১১ টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন,শরীয়তপুর জজ কোর্টের জিপি এডভোকেট আলমগীর মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার ও নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হামলায় আহত বিএম মনির এবং সামাজিক,রাজনৈতিকসহ স্থানীয়রা। মানববন্ধনে নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির জানান,তিনি নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌকিদারের পক্ষে নির্বাচন করেন।

এজন্য ১৪ জানুয়ারি সন্ধ্যার পরে নড়িয়া বাজারে একটি মামলায় হাজিরা দিয়ে রিকল নড়িয়া থানায় জমা দিয়ে তার ছেলেকে নিয়ে বাড়ি যাওয়ার পথে নড়িয়া বাজারে সিরাজ বেপারী দোকানের সামনে বিজয়ী প্রার্থী নব নির্বাচিত চেয়ারম্যান বাদশা শেখের নাতি ও তার ছেলে ইউনুস শেখ তাদের উপর হামলা করেন বলে অভিযোগ করেন। হামলাকারীরা তাকে পিটিয়ে ও তার ছেলে রাজ বেপারীকে কুপিয়ে আহত করে।

সঠিক বিচারের দাবীতে আজ মানববন্ধন করছি। এবিষয়ে মোক্তারেরচর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা শেখে বলেন, মারামারির ঘটনা তাদের নিজেদের বিষয়, আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছেন বলে অভিযোগ করেন বাদশা শেখ। মহসিন রেজা,

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au