প্রতিবাদ

আনুলিয়ায় আ’লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

  • 1:15 pm - January 20, 2022
আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আ’লীগকে ধ্বংসের পায়তারার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকালে ইউনিয়নের বিছট বাজারে প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়ন আওয়ামীলীগ।
ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী, শত শত আ’লীগ সমর্থিক ব্যক্তিবর্গের অংশ গ্রহনে দীর্ঘ মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আনুলিয়ান ইউনিয়ন আ’লীগের সভাপতি বারবার নির্বাচিত নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সুকুমার বিশ্বাস,
ইউনিয়ন আ’লীগের সিঃ সহ-সভাপতি জেলা কাউন্সিলর রুহুল আমিন গাজী, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক এটিএম গাজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ মনি, বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলি, বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, বীর মু্িক্তযোদ্ধা আঃ হাকিম, শ্রমিকলীগ সভাপতি কামাল হোসনেসহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের সভাপতি, সেক্রেটারীবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, আশরাফুল ও আঃ মান্নানের পরিবার আনুলিয়া আ’লীগকে প্রতিষ্ঠিত করেছিলেন।
আমি ১৮ বছর তাদের হাত ধরে আ’লীগের প্রতিষ্ঠা করে এসেছি। ২০১৩ সালে জামাত বিএনপি’র অত্যাচারে ইউনিয়নের আ’লীগ নেতৃবৃন্দের বাড়িঘর, অফিসে হামলা চালিয়ে ধ্বংস করেছিল। মানুষ এলাকা ছাড়া হয়েছিল। আমরা সকল অত্যাচারকে প্রতিহত করে সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে আ’লীগকে সুরক্ষা ও নেতাকর্মীদেরকে সুসংহত করেছি। কিন্তু কয়েকমাস আগে থেকে হাফেজ শামীমের মাধ্যমে আ’লীগকে জামাত বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে। জামাতের রোকন, শীর্ষ সন্ত্রাসী, নাশকতাসহ অসংখ্য মামলার আসামী শওকত,
এনামুল ও কাঠো মুক্তার এবং জামাতের অর্থদ্বাতা হাজী আঃ হাকিম এর হাতে নৌকা তুলে দেওয়া হয়। মুক্তিযোদ্ধার সন্তান ও জাতির পিতার সূর্য্য সৈনিকরা কখনো জামাতের সাথে আতাত করতে পারেনা। উপজেলা ও জেলা আ’লীগকে পাশ কাটিয়ে যারা তাদেরকে নৌকা পেতে সহায়তা করেছে তাদের ভুলের কারনে বিগত নির্বাচনে নৌকার সাথীরা আ’লীগকে না নিয়ে ভিন্নপথে ভোট করেছে। শুধু তাই নয় আ’লীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করার পায়তারা করেছে।
উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে আনারসের পক্ষে কাজ করা সাহাবুদ্দিনকে সাথে নিয়ে জামাত রোকন জোনাব গাজীসহ অন্যদের নিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টিকারীরা এখন নৌকা দরদী সাজসে। বক্তাগণ তাদেরকে হুঁশিয়ারী করে দিয়ে বলেন, আ’লীগের কোন ছোট নেতাকর্মীর উপরও হাত তোলা হলে ছাড় দেওয়া হবেনা। তিনি কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে বিষয়গুলো তদন্তপূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহন এবং জামাত-বিএনপি ও আ’লীগের শত্রুদেরকে আ’লীগে স্থান না দেওয়ার দাবী জানান।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au