ঘটনা প্রবাহ

চাঁপাইনবাবগঞ্জের পাথর কুড়িয়ে দু’মুঠো ভাত জোগাড় করেন মা-মেয়ে

  • 3:08 pm - January 18, 2022

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পাথর কুড়িয়ে রাস্তার পাশে জমা করছিলেন সাহেবা ও তার মা শলোকী বেগম। দেখা হতেই এক মুখ হাসি নিয়ে জানতে চাইলেন কোনো প্রয়োজন আছে কিনা। আমিও মাথা নেড়ে উত্তর দিলাম, আছে। তারপর শুনলাম তাদের হার না মানা জীবনের গল্প। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস অফিসের সামনে মা-মেয়েকে পাথর কুড়াতে দেখা যায়। সাহেবার বাবা মোহাম্মদ আলী খান। পেশায় তিনি ভ্যানচালক। তারা দুই বোন আর তাদের বাবা-মা। বড় বোনের বিয়ে হয়েছে।

পাথর কুড়ানোর কারণ জানাতে চাইলে শলোকী বেগম বললেন, অভাবের সংসার। সাহেবা পড়ালেখা করতে চায়। কিন্তু যেখানে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়, সেখানে কিভাবে পড়ালিখার খরচ যোগান দেবো। সেই ভাবনা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর কুড়াই। তিনি আরও বললেন, প্রতিদিন ভারত থেকে ট্রাকে করে কয়েক রকমের পাথর আসে এ বন্দরে। মা ও মেয়ে মিলে গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ ডালি পর্যন্ত পাথর কুড়াই।

বাড়িতে এনে পরিষ্কার করে সেগুলো বিক্রি করি। রকম ভেদে ৪০ থেকে ৫০ টাকা দরে কিনে নেয় পাথর আমদানি কারকরা। তবে বেশির ভাগ সময়ে একট্রলি পাথর ৫ হাজার টাকায় বিক্রি করতে পারি। একসাথে টাকাটা হাতে পেলে সংসারের বিভিন্ন কাজে লাগাতে পারি। শলোকী বেগম কুড়ানো পাথর বিক্রির টাকা কোথায় ব্যবহার করেন, এমন প্রশ্নের জবাবে বলেন, সাহেবার পড়ালিখার জন্য টাকাগুলো বেশি ব্যয় করা হয়। আর যে টাকা বাকি থাকে, সেটা দিয়ে সংসারের কাজে ব্যয় করি। সাহেবার বাড়ি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘির এলাকায়।

সে বালিয়াদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সব কাজে তার মাকে সহাযোগিতা করতো। এর আগে কুড়ানো পাথরের টাকা দিয়ে স্কুলের ভর্তি ফি ও ঈদের জামা কাপড় কিনেছে সে। স্কুল খোলার দিন ক্লাস করে, আর বাকি দিনগুলো সে পাথর কুড়ায়। সাহেবা বলে, আমি পাথর কুড়াই, আর সেগুলো বিক্রি করি। যে টাকা পাই, সেটা দিয়ে পড়ালিখা আর সংসারের কাজে ব্যয় করে মা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au