নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ: আটক-২
সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইহাটে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেন (৩৫) ও শাহাদাৎ হোসেন শাহ্ (৫৫) নামে দু’জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, জেলার ধামইহাট উপজেলার মুকুন্দুপুর (মঙ্গলবাড়ী) গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ফারুক হোসেন ও একই গ্রামের সোবহান শাহ্’র ছেলে শাহাদাৎ হোসেন শাহ্।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মহসিন রেজা, এএআই ফেরদৌস আলী ও এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নওগাঁ ধামুইরহাট থানাধীন মুকুন্দুপুর হরগোবিন্দ মন্দিরের সামনে হতে তাদের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে সাথে থাকা ৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
ডিবির এসআই ফেরদৌস আলী ঘটনা নিশ্চিত করে জানান, এবিষয়ে ধামইহাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নতুন সময়/টিআই