প্রতিবাদ

মেহেরুন হত্যায় স্বামীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

  • 1:47 pm - January 17, 2022

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে মেহেরুন খাতুন (১৭) নামের এক গৃহবধূকে হাতুড়িপেটা ও শ্বাসরোধে হত্যায় তার স্বামীর বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামে চেতনার মোড়ে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নিহতের স্বামী তৌফিকুল ইসলাম হিমেলকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

তিন মাস আগে চৌবাড়িয়া গ্রামের হিমেলের সঙ্গে মেহেরুনের বিয়ে হয়। মেহেরুন হত্যাকাণ্ডে গত রোববার রাতে তার বাবা বাদী হয়ে হিমেলকে আসামি করে দুর্গাপুর থানায় একটি এজাহার দিয়েছেন। নিহতের বাবা মাহবুবুর রহমান ও মা লাইলী বেগমও মানববন্ধনে অংশ নেন। এর আগে এলাকাবাসী শিবপুর দুর্গাপুর সড়ক অবরোধ করে কিছু সময় বিক্ষোভ করেন।

মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মাদক সেবন করত মেয়ের জামাই হিমেল। যৌতুকের জন্য বিভিন্ন সময় তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। গত ১০ জানুয়ারি মেহেরুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করে হিমেল। তিনি বলেন, মারধরের পর অচেতন মেহেরুনকে হাসপাতালের মেঝেতে রেখে পালিয়ে যায় সে। পরে আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। ১৫ জানুয়ারি শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরুন মারা যায়।

মেহেরুনের মা লাইলী বেগম বলেন, মেহেরুনের বিয়েতে প্রায় ১০ লাখ টাকার গহনা ও বিভিন্ন আসবাবপত্র  দেওয়া হয়েছিল জামাইকে। এছাড়া নগদ দুই লাখ টাকা যৌতুক দিতে হয়েছে তাকে। হিমেল এর আগে দুটি হত্যা মামলার আসামি ও মাদকাসক্ত ছিল, কিন্তু আমরা কেউ জানতাম না। মেহেরুনকে হত্যা করার সব প্রমাণ থাকলেও পুলিশ এখন তাদের মামলা নিচ্ছে না।  এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. হাসমত আলী ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au