স্বাস্থ্য কথা

১১ দিনেও মিলছে না খানসামার করোনা টেস্টের রির্পোট

  • 2:03 pm - June 23, 2020
১১ দিনেও মিলছে না খানসামার করোনা টেস্টের রির্পোট

লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর): দিনাজপুরের খানসামায় করোনায় আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহের ১১ দিন অতিবাহিত হলেও মিলছে না করোনা টেস্টের রিপোর্ট। এখন অধিকাংশ রোগী উপসর্গ ছাড়াই করোনা শনাক্ত হচ্ছে।

আর যারা নমুনা দিচ্ছেন তাদের ফলাফল আসতে দেরি হওয়ায় ওই ব্যক্তিরা নমুনা দেয়ার পর হাটে-বাজারে ও আত্মীয়-স্বজনের বাড়িতে যাচ্ছেন। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২২জুন পর্যন্ত সংগৃহীত নমুনার সংখ্যা ৪৪৭ এবং প্রকাশিত রিপোর্টের সংখ্যা ৩১০। আর এখন পর্যন্ত উপজেলায় করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা ২৮ জন ও সুস্থ ৬জন।

জানা গেছে,খানসামা উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ও করোনা আক্রান্ত সন্দেহভাজন ৩০ জনের নমুনা গত ১১জুন ও ৬২জনের নমুনা গত ১৩জুন সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও বিগত ১১ দিনেও এসব পরীক্ষার ফলাফল হাতে পায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

নমুনা সংগ্রহের ২৪ঘণ্টার মধ্যে করোনা টেস্টর ফল দেওয়ার কথা। কিন্তু বাস্তবে ২৪ ঘণ্টার বদলে ১১ দিনও টেস্টের ফলাফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় দ্রুত স্বাস্থ্য সেবা ও প্রশাসনিক পদক্ষেপ নিতে পারছে না উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মো:মাহমুদুল হক জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের পিসিআর মেশিনে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে কিন্তু দিনাজপুর,নীলফামারী,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা থেকে দিনে দিনে নমুনা সংগ্রহের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফলাফল আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। নতুন করে চাহিদা অনুযায়ী আরো পিসিআর মেশিন স্থাপন করা হলে এই সমস্যা দূর হবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au